মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৪ PM

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০১:৪৪:৩৬ AM

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা


নানা অনিয়ম ও সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এক‌ইসাথে নতুন কমিটি গঠন করার জন্য জীবনবৃত্তান্তও আহ্বান করা হয়েছে।

শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষারিত বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সিদ্ধান্ত মোতাবেকে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসাথে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এদিকে, কমিটি বিলুপ্ত ঘোষনা করার পর দলটির একটি বিশাল অংশের নেতাকর্মীদের শহরে নিজ বজলয়ের কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর