মৌলভীবাজার আদালত প্রাঙ্গণেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন প্রবীণ আইনজীবী অমল কান্তি চৌধুরী (৬৭)। তিনি মৌলভীবাজারের পোস্ট অফিস রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরের মোস্তফাপুর ইউনিয়নের পাগুরিয়া গ্রামে।
রোববার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে জেলা আইনজীবী সমিতির বারে কর্মরত অবস্থায় নিজ চেয়ারেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
অমল কান্তি চৌধুরীর বন্ধু অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে অমল কান্তি চৌধুরী মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে যান। সেখানে নিজ চেয়ারে বসা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে, তার সহকর্মীরা দ্রুত শহরের লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন।
এদিকে অ্যাডভোকেট অমল কান্তি চৌধুরীর এমন অকস্মাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না আপনজনেরা। বিকেলে নিজ গ্রামের শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আজকের সিলেট/ডিপি/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








