তামাবিল স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মশালা
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৪ PM

তামাবিল স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মশালা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ০৮:৫০:৩৬ AM

তামাবিল স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মশালা


বাংলাদেশ-ভারত সীমান্তের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি'তে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত স্থলবন্দর গুলো'তে আগত দেশি-বিদেশি যাত্রী (নাগরিকদের) স্বাস্থ্য সেবা সুরক্ষা নিশ্চিত ও নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকারি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের একটি মেডিকেল সেন্টার স্থাপন করার উদ্যাগ গ্রহন করা হয়েছে।

রোববার সকাল ১০টায় তামাবিল স্থলবন্দের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখা (আইএইচআর) মাইগ্রেশন হেলথ, ইমার্জিং রি-ইমার্জিং ডিজিজেস কন্ট্রোল প্রােগ্রামের আওতায় সিলেটের তামাবিল স্থলবন্দরে মেডকেল সেন্টার স্থাপনের উদ্দেশ্যে পরিদর্শন কার্যক্রম, মনিটরিং ও কো-অডিনেশন মিটিং শীর্ষক এই কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কিশলয় শাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা  (মহাখালী)'র সহকারি পরিচালক ডা: মো: নূর আসাদ উজ-জামান, ডিপিএম (আইএইচআর) ডা: নুজহাত নাদিয়া, সিনিয়র এডভাইজার (আইএইচআর) ডা: নাসির আহমদে খান, এডভাইজার (আইএইচআর) ডা: মো: এম সেলিমুজ্জামান, তামাবিল স্থলবন্দরের সহকারি পরিচালক পার্থ ঘোষ, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)'র সহকারি পরিচালক ইমরান হাসান, তামাবিল শুল্ক স্টেশন সুপার (রাজস্ব) কর্মকর্তা, মির্জা সাঈদ হাসান ফরমান, তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) রুনু মিয়া, তামাবিল চুনা পাথর, পাথর  কয়লা আমদানিকানক গ্রুপের সহ-সভাপতি হাজী মো: জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিলেট চেম্বার পরিচালক সারোয়ার হোসেন (সেদু), জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

কর্মশালায় আমদানিকারক ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ গোয়াইনঘাট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স-র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন অংশ গ্রহন করেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর