লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ PM

লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০১:৫৬:৩৪ PM

লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ


একটি সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে সিলেট সদরের রাজারগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে লংকাবাংলা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজসহ নানা ধরনের গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র সিলেট শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মোশারফ হোসেনের তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।


শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও এতে অংশ নেন। এতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরির বার্তাও উঠে আসে।

লংকাবাংলা ফাউন্ডেশন মনে করে, ফলজ গাছ কেবল ফলের উৎস নয়; পরিবেশের ভারসাম্য রক্ষা, নির্মল বাতাস নিশ্চিত করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ রোপণ করা চারাগুলো ভবিষ্যতে ছায়া, পুষ্টি ও আশার প্রতীক হয়ে উঠবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রত্যাশা করা হয়।

পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারের অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে এ ধরনের বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে লংকাবাংলা ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির মতে, আজকের একটি গাছই আগামী দিনের একটি সবুজ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি হয়ে উঠতে পারে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর