গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা এলাকায় নিখোঁজের দুই দিন পর পরি হাজরা (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।
পরি হাজরা ওই গ্রামের তুলসী হাজরার স্ত্রী।
সোমবার সকালে বাড়ির লোকজন বাড়ির উঠানের সামনে সবজিক্ষেতের মধ্যে উপুড় অবস্থায় পরি হাজরার লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর বৃদ্ধার মৃত্যুর কারণ জানা যাবে।
আজকের সিলেট/ জেকেএস
গোলাপগঞ্জ প্রতিনিধি 








