চুনারুঘাটে সাবেক মন্ত্রীর এপিএস আনিসুর রহমান গ্রেপ্তার
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ PM

চুনারুঘাটে সাবেক মন্ত্রীর এপিএস আনিসুর রহমান গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৬:০৬:১৪ PM

চুনারুঘাটে সাবেক মন্ত্রীর এপিএস আনিসুর রহমান গ্রেপ্তার


হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সাবেক এপিএস আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনিসুর রহমান আনিসের বিরুদ্ধে চুনারুঘাট থানায় নাশকতার মামলা রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই মামলার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর