সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রামিম (০৪) উপজেলার মহব্বতপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুরবাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রামিম রাস্তার পাশে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা পাশে বসা ছিলেন। রাস্থার পাশে থাকা একটি ট্রাক ব্রেক ফেইল করে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়ি চালক জসিম উদ্দিনকে আটক করে পুলিশে হস্তান্তর করে।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজকের সিলেট/ডি/এসটি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








