বস্তুবাদী রাজনীতির একটিমাত্র আদর্শ ও লক্ষ্য, আর তা' হচ্ছে যে ভাবে হোক ক্ষমতার মসনদে আরোহণ ও সরকারী পদপদবী অদিষ্টিত হওয়া। সেই আদর্শকে পূঁজি করেই রাজনীতির সকাল-বিকাল কিন্তু এক থাকে না। তাই অতীতের অনড় সিদ্ধান্তকে ছুড়ে ফেলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পরে নিজেদের দলীয় প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
বর্তমান সরকারের অধীন জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন এতদিন বয়কট করে আসছিল বিএনপি জামায়াতসহ তত্বাধায়ক সরকার আন্দোলনে থাকা বিরোধী দলগুলো। কিন্তু হঠাৎ করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এর ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে রাজনীতিতে নিবন্ধনহারা দল জামায়াতে ইসলামী।
নির্বাচন কমিশনেরর তথ্য মতে, অগামী ৮ মে থেকে শুরু করে ৫ জুন পর্যন্ত মোট চার ধাপে এ নির্বাচন অনুষ্ঠত হবে। পরবর্তীতে তিন ধাপের ভোটগ্রহন অনুষ্ঠত হবে ২৩, ২৯ মে ও ৫ জুন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সরকার বিরোধী প্রধান দল বিএনপি অংশ নেবে কি না, এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত এখনো জানা না গেলেও জামায়াত নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত চুড়ান্ত করেছে বলে জানিয়েছন সিলেট মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুল ইসলাম। তিনি জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের ছোট ভাই।
একটি পাকলিক মিটিংয়ে নির্বাচনে যাওয়ার ঘোষনা দিয়ে ফখরুল ইসলাম বলেন, আন্দোলনের পাশাপাশি দলের নেতাকর্মীদের নির্বাচন বিমুখ হওয়া থেকে বিরত রাখতে দল একক ভাবে উপজেলা নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দলীয় সুত্রমতে, নির্বাচনে অংশ নেওয়ার জন্য সিলেট জেলার প্রায় সবকটি উপজেলায় ইতিমধ্যে প্রার্থীতা বাঁচাই চুড়ান্ত করেছে দলটি। ইতিমধ্যে তাদের মনোনীত প্রার্থীরা মাঠে কাজ শুরু করে দিয়েছেন।
সিলেটের উপজেলা সমূহে জামায়াত মনোনীত প্রার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো :
কানাইঘাট
কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে লড়বেন সিলট উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর ও নগরের পাঠানটুলা জামেয়া কামিল মাদ্রসার ভাইস প্রিন্সিপাল সৈয়দ ফয়জুল্লাহ বাহার, ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জামায়াত নেতা মোহাম্মদ আবদুর রহিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম।
জকিগঞ্জ
জকিগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর জামায়াত গোলাম রুকবানী চৌধুরী জাবেদ। তবে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে কোন প্রার্থী দেয় নি দলটি।
বিয়ানীবাজার
বিয়ানীবাজার উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম।তবে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে কোন প্রার্থী দেয় নি দলটি।
গোলাপগঞ্জ
গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়বেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতে সহকারী সেক্রটারী হাফেজ নাজমুল ইসলাম। তবে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে কোন প্রার্থী দেয় নি দলটি।
দক্ষিণ সুরমা
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন জালাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সুলাইমান হোসেন। তবে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে কোন প্রার্থী দেয় নি দলটি।
বিশ্বনাথ
বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী। তবে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে কোন প্রার্থী দেয় নি দলটি।
ফেঞ্চুগঞ্জ
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারী সেক্রটারী সাইফুল্লাহ আল হোসাইন। তবে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে কোন প্রার্থী দেয় নি দলটি।
সিলেট সদর
সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন মোগলগাও দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ইসলাম উদ্দিন। এ উপজেলায় জামায়াতে বিকল্প চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক জালালাবাদ ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জালাল উদ্দিন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যা জৈন উদ্দিন। তবে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে কোন প্রার্থী দেয় নি দলটি।
কোম্পানীগঞ্জ
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান। তবে এই উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রার্থী দেয় নি দলটি।
গোয়াইনঘাট
গোয়াইনঘাট উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী না দিলেও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেনকে প্রার্থী করেছে দলটি। তবে এই উপজেলাটিতে চেয়ারম্যান পদে জামায়াত নেতা আনোয়ার হোসেন মনোনয়ন চাইলেও দল তাকে মনোনয়ন দেয়নি।
জৈন্তাপুর
জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয় চাইছেন সাবক উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সমাজসেবী গোলজার আহমদ হেলাল। চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী হলেও তাদের বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে কোন প্রার্থী দেয় নি দলটি।
বালাগঞ্জ
বালাগঞ্জ উপজেলায় চেয়ারম্য ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী না দিলেও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল জলিলকে মনোনয় দেয়া হয়েছে।
এদিকে, সিলেটের সব ক'টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে জামায়াতের একাধিক প্রার্থী থাকলেও দলটি কৌশলগত কারনে সকল উপজেলায় সকল পদে প্রার্থী দিচ্ছে না। এনিয়ে দলের অভ্যন্তরে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জামায়াতের দলীয় সূত্রে জানা যায়, বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী দিলেও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দেয়া হয়নি। আবার কিছু উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিলেও, চেয়ারম্যান পদে প্রার্থী দেয়া হয় নি। এতে করে এলকার দীর্ঘ দিন থেকে নির্বাচন কররার জন্য কাজ করে আসা নেতারা পড়েছেন বিপাকে।
সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম ও জেলা উত্তর জামায়াতের আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান উপজেলা নির্বাচনে দলীয় ভাবে অংশ নেয়ার বিষয়টি আজকের সিলেটকে নিশ্চিত করেছন।
আজকের সিলেট/কেআর/এসটি
খলিলুর রহমান 








