হবিগঞ্জে জঙ্গি সন্দেহে যুবক আটক
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২১ PM

হবিগঞ্জে জঙ্গি সন্দেহে যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০৭:৪১:৫০ AM

হবিগঞ্জে জঙ্গি সন্দেহে যুবক আটক


হবিগঞ্জে জঙ্গি সন্দেহে আইন উদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। আটককৃত আইন উদ্দিনের বাড়ি নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাসডর গ্রামে। তার বিরুদ্ধে জঙ্গি সংগঠনের পক্ষে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।

শুক্রবার ভোর ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে নবীগঞ্জ থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর