রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

যুক্তরাজ্য ইস্ট লন্ডন যুবদলের সহসভাপতি হলেন বিশ্বনাথের আমির হোসাইন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৩:০৯:০৩ অপরাহ্ন

যুক্তরাজ্য ইস্ট লন্ডন যুবদলের সহসভাপতি হলেন বিশ্বনাথের আমির হোসাইন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুক্তরাজ্য ইস্ট লন্ডন শাখার সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের সন্তান মো. আমির হোসাইন।

গত ১৩ অক্টোবর ইস্ট লন্ডন যুবদলের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ওই কমিটিতে আমির হোসাইনকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

আমির হোসাইন দেশে থাকাকালে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বিশ্বনাথ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি দেওকলস ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

২০২৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর যুবদলের রাজনীতিতে যুক্ত হন তিনি। এরপর থেকে ইস্ট লন্ডন শাখার বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দেশে ও প্রবাসে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নতুন কমিটিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আমির হোসাইন বলেন, বিগত সরকারের সময় দেশে অবস্থানকালে দলের একজন কর্মী হিসেবে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন তিনি। তাঁকে সহসভাপতির দায়িত্ব দেওয়ায় যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

আমির হোসাইন বলেন, দল ও সংগঠন তাঁর ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, তা সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে পালনের চেষ্টা করবেন। শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাজ্যে যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর