২৭ দিনেও সন্ধান মেলেনি মানসিক ভারসাম্যহীন এনায়েতের
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১১ PM

২৭ দিনেও সন্ধান মেলেনি মানসিক ভারসাম্যহীন এনায়েতের

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০১:৪১:৫৫ AM

২৭ দিনেও সন্ধান মেলেনি মানসিক ভারসাম্যহীন এনায়েতের


হবিগঞ্জে নিখোঁজের ২৫ দিন পরও এনায়েত মোড়ল (৪০) নামে মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির সন্ধান মেলেনি। এতে করে তার পরিবার পরিজন উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। নিখোঁজ এনায়েত আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের দিনমজুর মো. রইছ মোড়লের ছেলে।

জানা যায়, গত ৫ মার্চ উমেদনগরের মাহবুব রাজার মাজারে ওরস থেকে তিনি মোড়ল নিখোঁজ হয়। এ ব্যাপারে ২৮ মার্চ হবিগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে।

নিখোঁজের পিতা মো. রইছ মোড়ল জানান, তার ছেলে এনায়েত মানসিক রোগে আক্রান্ত। বিভিন্ন স্থানে তার চিকিৎসা করালেও কোনো সুফল পাচ্ছেন না। সর্বশেষ তিনি গত ২৯ ফেব্রুয়ারি নাসিরেনগর কবিরাজের কাছে নিয়ে যান ছেলে এনায়েতকে। সেখান থেকে হবিগঞ্জ ফেরার পর রাত হয়ে যাওয়ায় সময় কাটানোর জন্য মাহবুব রাজার মাজারে ওরসে চলে যান। একপর্যায়ে এনায়েত প্রস্রাব করার কথা বলে বাবার কাছ থেকে যান। এর পর আর ফিরে আসেনি।

তিনি জানান, প্রায় একমাস হতে চলল, আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। ব্যর্থ হয়ে তিনি ২৮ মার্চ হবিগঞ্জ সদর মডেল থানায় জিডি করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর