কুলাউড়ায় গাছে বাঁধা নারীর লাশ, স্বামী গ্রেফতার
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:০৮ PM

কুলাউড়ায় গাছে বাঁধা নারীর লাশ, স্বামী গ্রেফতার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০৩:১৪:৪৬ AM

কুলাউড়ায় গাছে বাঁধা নারীর লাশ, স্বামী গ্রেফতার


মৌলভীবাজারের কুলাউড়ায় রেখা বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় পাষণ্ড সাবেক স্বামী রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হত্যার ৩০ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়ে মামলার তদন্তকারী এসআই আব্দুর রহিম জানান, উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে রেখার সঙ্গে বছরখানেক আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রেখাকে গত ২ মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭ মার্চ হঠাৎ রেখার বাবার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ। এরপর থেকে রেখা নিখোঁজ হন।

এর আগে শুক্রবার সকালে স্থানীয়রা একই গ্রামের নওয়াবাগানের একটি টিলায় জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো বাঁধা অবস্থায় রেখাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রেখার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর থানায় মামলা হলে শনিবার রাতে থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের দিকনির্দেশনায় ও র‍্যাবের সহযোগিতায় হত্যাকাণ্ডের ৩০ ঘন্টার মধ্যে আসামি রিয়াজকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ শ্বাসরোধ করে  রেখাকে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর