আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে ধাপে ধাপে জ্বালানি তেলের দাম কমাচ্ছে সরকার। গত রোববার ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করার পর বাস ভাড়াও কমিয়েছে। পরিবর্তিত ঘোষণায় দূরপাল্লা এবং মহানগরে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৩ পয়সা কমানো হয়েছে।
গতককাল সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে এই ভাড়ার হার কার্যকর হবে।
বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তথ্যমতে, ঢাকার জিরো পয়েন্ট থেকে সিলেটের দূরত্ব ২৪৩ কিলোমিটার। কিলোমিটার প্রতি ৩ পয়সা করে ধরলে বাস ভাড়া কমে ৭ টাকা ২৯ পয়সা।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








