মাধবপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক সেনা সদস্যের মৃত্যু
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৪৩ PM

মাধবপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক সেনা সদস্যের মৃত্যু

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) থেকে

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ০১:৪৯:২৪ AM

মাধবপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক সেনা সদস্যের মৃত্যু


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সমজদিপুর গ্রামের ইয়াকুব মিয়া (৬০) নামে এক ব্যক্তি ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

বুধবার দুপুর ১২টার দিকে এদুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।তিনি বাড়ি থেকে ব্যবসার কাজে মাধবপুর যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনা নিহত হন। তিনি  স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সন্তান রয়েছে।

মাধবপুর থানা ওসি রাকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ ময়নাতদন্দের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর