ওসমানীনগরে গাড়ির ফিটনেস ও বৈধ কাগজপত্র না থাকার অপরাধে ৮টি গাড়ির চালকের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়।
এসময় তার সাথে ছিলেন সিলেটের বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জিল্লুর রহমান চৌধুরী। শেরপুর হাইওয়ে ও ওসমানীনগর থানা পুলিশের আদালত পরচালনায় সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা বেগম বলেন, গাড়ির ফিটনেস, গাড়ির বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮টি গাড়ি থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঈদে যাতে মানুষ কোন ধরণের হয়রানির শিকার না হয় এজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








