জ্ঞান অর্জন,চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের প্রত্যয়দীপ্ত ছাত্র কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ডিটিএলভির বালাগঞ্জস্থ শাখায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ডিটিএলভি এর অফিস ও প্রচার সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় ও ডিটিএলভি বালাগঞ্জ শাখার সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বেএতে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার বায়তুল মাল সম্পাদক রেজাউল করিম শাব্বির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামি সমাজ বিপ্লবের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার কারিগর হলো বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। ইসলামি আদর্শের ভিত্তিতে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন, ছাত্র সমাজের সমস্যা সমাধানে ভূমিকা পালন এবং শোষণ, জুলুম, নৈতিক ও সাংস্কৃতিক অবক্ষয় থেকে মানবতার মুক্তির জন্য ইসলামি বিপ্লবের লক্ষ্যে জনমত গঠন ও আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা চালানো মহান সংগঠন হলো ছাত্র মজলিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস ওসমানী নগর উপজেলা শাখার প্রাক্তন সভাপতি মাওলানা সাইফুদ্দীন মাজমুন,সাবেক সভাপতি মাওলানা মইনুল ইসলাম মশকুর,সাবেক সভাপতি মোজাক্কির আহমদ নাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জোন তত্বাবধায়ক সোহান আহমদ রাজু, সেক্রেটারী মারুফ আহমদ, বায়তুল মাল সম্পাদক নাঈম আহমদ, প্রকাশনা পাঠাগার সম্পাদক নুরুল ইসলাম পারভেজ প্রমুখ।
আজকের সিলেট/জেকেএস
বালাগঞ্জ প্রতিনিধি 








