নবীগঞ্জে দু'পক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক আহত
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

নবীগঞ্জে দু'পক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ০৩:৩৩:৫২ AM

নবীগঞ্জে দু'পক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক আহত


নবীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে গরীব-অসহায়দের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে ইউপি মেম্বার ও মহিলা মেম্বারের লোকজনের মাঝে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আল-আমিন নামে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনে  গরীব-অসহায়দের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে মান্দারকান্দি গ্রামের ইউপি মেম্বার আব্দুল হাই ও মহিলা মেম্বার রাহেলা বেগমের মাঝে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আব্দুল হাই উত্তেজিত হয়ে রাহেলা বেগমকে চড়-থাপ্পড় মারলে রাহলো বেগমও আব্দুল হাইকে জুতা পেঠা করেন।

এঘটনার জের ধরে রাত ১১টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষ দেশী অস্ত্রশস্ত্রসহ ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষে আহতদের নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে বলেন- বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর