দক্ষিণ সুরমায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

দক্ষিণ সুরমায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ০৪:২৮:২৯ AM

দক্ষিণ সুরমায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


দক্ষিণ সুরমা এলাকার বাইশা নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ  উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৫০ বছর। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

শুক্রবার বেলা ২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন তেতলী ইউনিয়নের ভালকি গ্রামের বাইশা নদী থেকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা দুইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেতলী ইউনিয়নের ভালকি গ্রামের বাইশা নদী থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধারের সময় দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা মরদেহের পরিচয় ও কারণ শনাক্তের কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর