নাড়ির টানে ছুটছে মানুষ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৫ PM

নাড়ির টানে ছুটছে মানুষ

আহমেদ পাবেল

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ০৬:৪৩:২৯ AM

নাড়ির টানে ছুটছে মানুষ


পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ‘বাড়ি ফেরা’ চলছে। ঈদ যাত্রার প্রায় শেষ পর্যায়ে সড়ক ও রেলপথে ক্রমেই বাড়ছে যাত্রীর চাপ। যাত্রীর চাপ বাড়লেও এবার সিলেট-ঢাকা মহাসড়কে নেই যানজট, দুর্ভোগ।

ছুটি লম্বা হওয়ার কারণে ধীরে ধীরে শহর ছাড়ছে মানুষ। কদমতলী বাস-টার্মিনালে যাত্রীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মোটের ওপর স্বস্তিতেই চলছে ঈদ যাত্রা। সর্বশেষ টানা ৬ দিনের সরকারি ছুটিতে বাড়ির পথে যাত্রা করেছে যাত্রীরা।

মঙ্গলবার সিলেট-ঢাকার সড়কে যান ও মানুষের ভিড় থাকার ছাপ ছিল স্পষ্ট। অফিস শেষে সিলেট ছাড়ার ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে। যাঁরা ছুটি জোগাড় করতে পেরেছেন তাঁরা ইতিমধ্যেই বাড়ির পথ ধরেছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, কদমতলী বাস টার্মিনালে বেশ ভিড়।গন্তব্য ভিন্ন ভিন্ন হলেও মানুষগুলোর উদ্দেশ্য একটাই, ঈদে প্রিয়জনের কাছে ফেরা। সাধারণত বরাবরই ঈদে বাড়ি ফিরতে যাত্রীদের কমবেশি হিমশিম খেতে হয়। এবার তেমন চিত্র এখনো পুরোপুরী শুরু হয় নি। গাড়ির চাপ বাড়লেও যাওয়ার প্রবেশদ্বার সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে কোথাও তেমন ধীরগতি বা যানজটের সৃষ্টি হয়নি।

সিলেট কদমতলী বাস টার্মিনালে শ্যমলী পরিবহনের কাউন্টারে দায়িত্বরত মোঃ কামরান আকমল বলেন, ঈদের ছুটি বেশি। যাত্রীরা ভাগে ভাগে বাড়ি যাচ্ছেন। ফলে যাত্রীর চাপ তেমন বেশী নেই।

এদিকে, বাসের পাশাপাশি সিলেট থেকে প্রতিদিনের সিডিউল ট্রেন চলাচল করছে নিয়মিত। ট্রেনে প্রচণ্ড ভীড় লক্ষ করা গেছে। ট্রেনের ঈদ যাত্রায় এখন পর্যন্ত স্বস্তিতে রয়েছে। সেই অর্থে যাত্রীদের বড় কোনো ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি। ট্রেন ছাড়ার সময়সূচিতে বড় ধরনের কোনো সমস্যার খবর নেই। তবে প্রতি বছরের মতো এবার সিলেটবাসীদের কোন ঈদে কোন বিশেষ ট্রেন বরাদ্ধ করেনি রেলওয়ে মন্ত্রণালয়।

আজকের সিলেট/পিএ/এসটি

সিলেটজুড়ে


মহানগর