বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। সুদীর্ঘকাল থেকে পহেলা বৈশাখ বাঙালির এই উৎসব উদযাপন হয়ে আসছে। এদিনে অস্প্রদায়িক বাঙালি জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষের উৎসবে মাতোয়ারা হয়। গলা মেলায় রবি ঠাকুরের অমর গান- 'এসো হে বৈশাখ এসো এসো'র সুরে। সারাদেশের ন্যায় সিলেটেও বাংলা নববর্ষ উদযাপনে সরকারি ও বেসরকারি ভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিনের শুরুতেই সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।
এর পর সকাল ১০ টায় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও নববর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করা হবে। এতে নেতৃত্ব দেবেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
অপরদিকে, নববর্ষ উপলক্ষে শ্রীহট্র সংস্কৃত কলেজে আনন্দলোক, ব্লুবার্ড স্কুলে শ্রুতি নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এছাড়াও, নববর্ষ উপলক্ষে ৭দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে ক্বিনব্রিজের নিচে আলী আমজাদের ঘড়িঘরের সামনে। বিকাল তিনটায় এই মেলার উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








