কালিঘাটে জুয়ার আসর থেকে আটক ৩
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৮ PM

কালিঘাটে জুয়ার আসর থেকে আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ১০:২০:১৪ AM

কালিঘাটে জুয়ার আসর থেকে আটক ৩


নগরীর কালিঘাট এলাকা থেকে এসএমপির ডিবি পুলিশের অভিযানে ৩ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নরবন গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে আবু তাহের (৪৫), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের মৃত আজিজুর রহমান রতনের আবুল হাশেম কেরানী (৫৩) ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামের  মৃত নূর আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৪)।

শনিবার রাতে তাদেরকে আটক করা হয়।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা বিভাগের একটি টিম কালীঘাট এলাকার বস্তাপট্টির ওসমান মার্কেটের ২য় তলায় জুয়া খেলা অবস্থায় অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর