ধর্মপাশা উপজেলা নির্বাচনে ১৭ জনের মনোনয়নপত্র দাখিল
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১২ PM

ধর্মপাশা উপজেলা নির্বাচনে ১৭ জনের মনোনয়নপত্র দাখিল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৭:১১:২৫ AM

ধর্মপাশা উপজেলা নির্বাচনে ১৭ জনের মনোনয়নপত্র দাখিল


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এসআর হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা, প্রবাসী ব্যবসায়ী মোঃ বাশার তালুকদার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মো. ফেরদৌসুর রহমান, মো. দেনিয়ার হোসেন খান পাঠান, এ এইচ এম ওয়াসিম, সাদ্দাম হোসেন, আলী আকবর ও বিজয় হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াসমিন, অনামিকা আক্তার, মোছাঃ পিয়ার আক্তার, রেশমা আক্তার ও মর্জিনা আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন। 

ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক এসব তথ্য নিশ্চিত করে  বলেন, আগামী ২১ মে ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর