শিববাড়িতে লেগুনা চাপায় বৃদ্ধের মৃত্যু
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪১ AM

শিববাড়িতে লেগুনা চাপায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ১১:০৯:২৯ AM

শিববাড়িতে লেগুনা চাপায় বৃদ্ধের মৃত্যু


নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় লেগুনা গাড়ির চাপায় কসিদ আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শিববাড়ি জৈনপুর এলাকার বাসিন্ধা।

বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় লেগুনা গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে মোগলাবাজার থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বৃদ্ধ লোকটি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি লেগুনা দ্রুত গতিতে এসে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার যদি অভিযোগ করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর