গোয়াইনঘাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো চেয়ারম্যান হচ্ছেন ফারুক
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ PM

আম-ছালা দুটোই গেল স্বপনের

গোয়াইনঘাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো চেয়ারম্যান হচ্ছেন ফারুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৪/২০২৪ ০৮:১২:১৬ AM

গোয়াইনঘাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো চেয়ারম্যান হচ্ছেন ফারুক


গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য বহিষ্কৃত বিএনপি নেতা শাহ আলম স্বপন ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে যাচাই বাছাই শেষে স্বপনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারুক আহমদ আবারও চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

সোমবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তা চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম স্বপনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

জানা যায়, গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে শাহ আলম স্বপনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ২৯ এপ্রিল আপিল নিস্পত্তিতেও তথ্য গোপন করায় স্বপনের মনোনয়ন বাতিল করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ফের উপজেলা চেয়ারম্যান হওয়ার পথে ফারুক আহমদ।

এদিকে, স্বনের মনোনয়ন বাতিলের খবরে ফারুক আহমদের সমর্থকদের মাঝে উল্লাস দেখা যায়। এখন শুধু নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দেওয়ার পালা।

অন্যদিকে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, ইসলাম উদ্দিন, কুতুব উদ্দিন ও ফারুক আহমদ।

এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি ও মোছা: মরিয়ম বেগম মাঠে রয়েছেন।

এদিকে, চেয়ারম্যান পদে মনোনয়পত্র বাতিল হওয়ায় আম ও ছালা দুটোই হারিয়েছেন বহিষ্কৃত বিএনপি নেতা শাহ আলম স্বপন। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি তাকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ পদবী থেকে বহিষ্কার করেছে। আর এখন তিনি নির্বাচনেরও অংশ নিতে পারলেন না।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর