আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা নির্বাচনী প্রচারনা স্থগিত করেছেন।
মঙ্গলবার দুপুর ১টায় স্থানীয় খালোরমুখ বাজারস্থ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম সাইস্তা বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থেকে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় নির্বাচন কমিশন আমার প্রার্থীতা বাতিল করেছিল। পরে উচ্চ আদালতের আদেশে প্রার্থীতা ফিরে পেলে নির্বাচন কমিশন আমাকে প্রতিক বরাদ্দ দেয় এবং আমার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। ২৯ এপ্রিল হাই কোর্টের আপিল বিভাগে নির্বাচন কমিশন আপিল করলে আমার প্রার্থীতা স্থগিত করে। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে আমার প্রতিক স্থগিত করে মঙ্গলবার দুপুর ১২টায় লিখিতভাবে জানায়।
তিনি বলেন, ‘আমি সব সময় দেশের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচনী প্রচারনা স্থগিত করলাম। আমার কর্মী সমর্থকদের নিয়ে সন্ধ্যায় মোগলাবাজারে কর্মীসভার আয়োজন করেছি। সেখানে আমাকে যাঁরা প্রার্থী করেছিলেন, সেইসব ভোটাররা পরবর্তী সিদ্ধান্ত নেবেন’।
উচ্চ আদালতের সিদ্ধান্তের বিষয়ে আইনী কোন প্রদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে ফখরুল ইসলাম সাইস্তা জানান- ‘এ বিষয়টি আমার আইনজীবিরা সিদ্ধান্ত নেবেন’। দুলার নামে তার এক সমর্থক জানান,দক্ষিন সুরমা উপজেলায় মোঘলা বাজার ও জালাল পুর ইউনিয়নে প্রায় ৭০ হাজার ভোট রয়েছে,অত্র এলাকায় অন্য কোন প্রর্থি না থাকায় ফখরুল ইষলাম সাইস্তার বিজয় টেকানো ছিরো প্রায় অসম্ভব। তাই ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাাচন অফিস ব্যবহার করে তার নির্বাচন আটকানো হয়েছে ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, আব্দুল খালিক, শরিফ আহমদ।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








