শিবগঞ্জ থেকে ৬ জুয়াড়ি আটক
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৯ AM

শিবগঞ্জ থেকে ৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ০১:০৭:৩৬ AM

শিবগঞ্জ থেকে ৬ জুয়াড়ি আটক


নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকা থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে মহনগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন- শাহপরাণের সাদিপুর-১ এলাকার রঞ্জিত দাস (৫২), লায়েক আহমদ (৬০), সুনামগঞ্জ সদরের মিঠু মিয়া (৪০), ছাতকের মো. বাচ্চু মিয়া (৪৫), শাহপরাণের আল বারকা এলাকার আলাল আজমদ (৪৬), ব্রাহ্মনবাড়িয়া সদরের জাহাঙ্গীর (৫৪)।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সাদিপুরস্থ এলাকার নাদিয়া লাইব্রেরী এন্ড গ্রাফিক্স কেয়ার নামক দোকানের ৩য় তলা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, শাহপরাণ (রহঃ) থানায় নন এফআইআর প্রসিকিউশন রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে, পুলিশ স্কর্টের মাধ্যমে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

এসএমপির এডিসি (ডিবি) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/প্রেবি/এসটি

সিলেটজুড়ে


মহানগর