সিলেটে রেস্টুরেন্টে হামলা-ভাংচুর : প্রতিবাদ সভা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৬ AM

সিলেটে রেস্টুরেন্টে হামলা-ভাংচুর : প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৪:৪৬:৪৩ AM

 সিলেটে রেস্টুরেন্টে হামলা-ভাংচুর :  প্রতিবাদ সভা


সিলেটে গত ১ মে বিভিন্ন রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও মালিকদের মেরে আহত করার প্রতিবাদে ও চিহ্নিত সকল হামলাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতি ও সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপ।

রবিবার (৫ মে) দিবাগত রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এ সভা করা হয়।

 সভায় বক্তারা বলেছেন- রেস্তোরাঁ একটি সেবামূলক শিল্প এই শিল্প একদিন বন্ধ থাকলে গ্রাহকদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। সেইসব কথা মাথায় রেখে মে দিবসে শ্রমিকদের ছুটি দিয়ে মালিকপক্ষ নিজেরাই গুটিকয়েক রেস্তোরাঁ খোলা রাখায় হামলা ও ভাংচুরের শিকার হয়। এ নিয়ে  উদ্বেগ প্রকাশ করে বক্তারা হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি খালেদ আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরীর পরিচালনায়  সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতির উপদেষ্টা আফজার আজিজ, আইন উপদেষ্টা অরুপ শ্যাম বাপ্পি, দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস সাত্তার, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সভাপতি শান্ত দেব, সহ সভাপতি মাহমুদ লস্কর, সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতির কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির সহ সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, আব্দুল বারী, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ, সহ সাংগঠনিক আব্দুল মোমেদ, প্রচার সম্পাদক আবদুল কাদির, সদস্য তারেক আহমদ, জহির আহমদ, সালাউদ্দিন আহমেদ ও ফারুক আহমেদ প্রমুখ।

আজকের সিলেট/ডেস্ক/কে.আর

সিলেটজুড়ে


মহানগর