সম্ভাব্য বন্যা পরিস্থিতি মেকাবেলায় সিসিক প্রস্তুত : মেয়র
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৫ AM

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মেকাবেলায় সিসিক প্রস্তুত : মেয়র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৫:৪৬:২১ AM

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মেকাবেলায় সিসিক প্রস্তুত : মেয়র


সিলেট মহানগরে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মেকাবেলায় প্রস্তুতির কথা জানালেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার দুপুরে মহানগরের কিনব্রিজ এলাকায় সুরমা নদীর পানি প্রবাহ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এ সময় সিলেট মহানগরে বন্যা হওয়ার সম্ভাবনা কম আছে বলে জানিয়ে সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, অপ্রত্যাশিত বন্যা হয়ে গেলেও পরিস্থিতি মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি সিসিকের রয়েছে । সুরমা নদীর পানির লেভেল ১০.৮০ সেন্টিমিটারের বেশি হয়ে গেলে বিপদসীমা হিসেবে ধরা হয়ে থাকে। বর্তমানে পানির লেভেল ৭.৩৬ সেন্টিমিটারের নিচে রয়েছে। এতে ধারণা করা যাচ্ছে, সিলেট নগরীতে বর্তমানে বন্যা হওয়ার মত পরিস্থিতি নেই।

মেয়র আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে। যদি বন্যার পরিস্থিতি সৃষ্ঠি হয় সব ধরণের সহযোগিতার প্রস্তুতি রয়েছে
সিলেট সিটি কর্পোরেশনের।

পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে নগরভবন প্রাঙ্গণে সাংবাদিকদের নিয়ে এক ভুরিভোজের আয়োজন করা হয়।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর