শাল্লায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৩ AM

প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে সহকারী প্রিজাইডিং অফিসারসহ আটক ৪

শাল্লায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ১২:২৮:০২ PM

শাল্লায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০


সুনামগঞ্জের শাল্লা উপজেলার চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস মার্কার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। আর ভোটের আগের রাতে এক প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে সহকারী প্রিজাইডিং অফিসার সহ ৪জনকে আটক করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার ৪নং ইউনিয়নের চব্বিশা গ্রামের ওই কেন্দ্রের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টায় শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনী মোহন দাস ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গনেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা কেন্দ্রে আসা ভোটারদের নানাভাবে তাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। তারই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে দুই পক্ষের ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কেন্দ্রের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, ভোটের আগের দিন মঙ্গলবার গভীর রাতে সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে অবনী মোহন দাস (ঘোড়া প্রতীক) নামে এক প্রার্থীর পক্ষে প্রচারণা ও টাকা বিতরণের অভিযোগে কান্দি গাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার অপু রঞ্জন দাসসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শাল্লা ইউনিয়নের কান্দি গাওঁ গ্রামে কেন্দ্রের সামনে টাকা বিতরণ ও প্রার্থীর পক্ষে প্রচারণার চালানোর সময় ওই কর্মকর্তাকে হাতে নাতে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করো থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শাল্লার কান্দিগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পান অপু রঞ্জন দাস। তিনি এই কেন্দ্রে আসার পর থেকে গ্রামের ভোটারদের ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য নানাভাবে প্রচারণা চালান। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওই প্রিজাইডিং অফিসারসহ ৪ জন চব্বিশা কেন্দ্রের সামনে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা বিতরণ করেন। পরে গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে তাকে হাতে নাতে আটক করে। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

শাল্লা থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘোড়া প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৪ জনকে আটক করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং করে আলমগীর হোসেন বলেন,  এই ঘটনায় কান্দি গাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। যেখানে অনিয়ম হবে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর