নগরীর মিরাবাজার এলাকায় বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনার সাড়ে ৮ মাসের মধ্যে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
বৃহস্পতিবার রাত ১২টার পরে ফিলিং স্টেশনটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি অ্যাম্বুলেন্সে গ্যাস দিতে নজেল লাগানো হয়। এ সময় সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা তখন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিগ্বিদিক দৌড়াতে থাকেন। আগুনে ফিলিং স্টেশনটি পুরোপুরি পুড়ে যায়। এতে সিলেট তামাবিল সড়কে যানবাহন চলাচল প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল। খবর পেয়ে দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ফিলিং স্টেশনের মালিক, ম্যানেজার কিংবা কর্মচারী কাউকে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল আহমদ বলেন, খবর পেয়ে ৩টি
ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি
নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই পাম্পে এর আগেও আগুন লেগে ৯ জন দগ্ধ হয়ে ৭
জন মারা যান।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








