তালতলা থেকে ডিবির অভিযানে ৯ জুয়াড়ি আটক
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৭ PM

তালতলা থেকে ডিবির অভিযানে ৯ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৬:১০:১১ AM

তালতলা থেকে ডিবির অভিযানে ৯ জুয়াড়ি আটক


নগরীর তালতলা এলাকা থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃত জিয়াড়িরা হলো- শাহিন আহমেদ (৩২), জিল্লুর রহমান (৩৮), তামিম আহমেদ (৩৪), সাজু আহমেদ (৩৫), কামরুল ইসলাম (৩৭), দুলাল মিয়া (৩৪), আলাউদ্দিন (৪০), রুবেল হোসেন (২৬) ও বদরুল ইসলাম (৬০)।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে তালতলা নন্দিতা সিনামা হলের সামনে থেকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।

এসএমপির এডিসি শাহরিয়ার আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর