দক্ষিণ সুরমায় জামালের জুয়ার আস্তানা থেকে আটক ৩
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৮ PM

দক্ষিণ সুরমায় জামালের জুয়ার আস্তানা থেকে আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৮:৩২:০৫ AM

দক্ষিণ সুরমায় জামালের জুয়ার আস্তানা থেকে আটক ৩


দক্ষিণ সুরমার রেলেওয়ে স্টেশনের পাশে ডকের পার এলাকায় জুয়াড়ি জামালের জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- মোঃ মাহিম মিয়া (২৪), সোহেল মিয়া (২৮) ও কাল্লু মিয়া(৩০)।

সোমবার দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশ। অভিযানে তিন জুয়াড়িকে আটক করা হলেও জুয়ার আস্তানার মালিক জামাল কৌশলে পালিয়ে গেছে।

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দেবাংশু পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর