আ.লীগের জাতীয় পরিষদ সদস্য নুরুল আমীনের ইন্তেকাল
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২৬ PM

আ.লীগের জাতীয় পরিষদ সদস্য নুরুল আমীনের ইন্তেকাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৭:৩৩:০৫ AM

আ.লীগের জাতীয় পরিষদ সদস্য নুরুল আমীনের ইন্তেকাল


বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক নুরুল আমীন ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহী ওয়াইন্নাইলাইহি রাজিউন।

সোমবার নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার বাসায় বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এক শোক বার্তায় তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন একজন প্রকৃত দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। আমৃত্যু তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এবং সিলেটবাসী তাঁর শূন্যতা অনুভব করবে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দঃুখ প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর