ক্বীন ব্রীজের নিচ থেকে ১১ জুয়াড়ী আটক
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৫ PM

ক্বীন ব্রীজের নিচ থেকে ১১ জুয়াড়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ০৬:৩৪:০০ AM

ক্বীন ব্রীজের নিচ থেকে ১১ জুয়াড়ী আটক


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (মেট্রোডিবি) অভিযান চালিয়ে ১১ তীরশিলং জুয়াড়িকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- নিজাম উদ্দিন (৪০), জনি রিষি (২০), মন্তু মিয়া (২৯), লায়েক মিয়া (২০), রুবেল মিয়া (২৮), শাহিন মিয়া (৩৭), আব্দুল মোতালেব (৪৫), নজরুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (২৭), পাপলু মিয়া (৪০) ও জহিরুল ইসলাম (৪০)।

বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে দক্ষিণ সুরমা থানা এলাকাধীন ক্বীন ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়।

সিলেট মেট্রোডিবি’র এডিসি শাহরিয়ার আল মামুন জুয়াড়িদের আটকের বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে জানান, জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সব সময় মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে তৎপর রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি ।

আজকের সিলেট/এপি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর