শান্তিগঞ্জে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫১ PM

শান্তিগঞ্জে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৯:১৩:৪৪ AM

শান্তিগঞ্জে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার


সুনামগঞ্জের শান্তিগঞ্জে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মোঃ ইসহাক মিয়া (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বাকান্দা গ্রামের ছমির উদ্দিনের পুত্র।

শনিবার বেলা ৩ টার দিকে খাইহাওর বেদাকালী নামক খাড়ার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সকাল ১০ টায় হাওরে প্রবল স্রোতের মধ্যে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ইসহাক নিখোঁজ হন।

স্থানীয় ইউপি সদস্য মো.ছাইদুল ইসলাম বলেন, সকাল থেকে নিহতের স্বজনরা নৌকা করে হাওরে নিখোঁজের সন্ধান করছিলেন। এ সময় দুর্ঘটনাস্থল খাই হাওরে বেদাখালী নামক স্থানের পাশে নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

জানা যায়, বেদাখালী নামক স্থানে আসামাত্র খাড়ার পানির প্রবল স্রোতে নৌকা ডুবে যায়। ইসহাক মিয়া পানিতে পড়ে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর চেষ্টা চালিয়েও নিখোঁজ ইসহাক মিয়ার সন্ধান পায়নি। আজ শনিবার ঘটনাস্থলে লাশ ভেসে উঠতে দেখতে পেয়ে তাহার পরিবারের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ঐদিন সন্ধ্যায় বিনা ময়না তদন্তে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিবারের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফন করা হয়েছে৷

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর