বিপদসীমার উপরে সুরমার পানি
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৫ PM

বিপদসীমার উপরে সুরমার পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৫:৫৬:৪৮ AM

বিপদসীমার উপরে সুরমার পানি


সিলেটে সোমবার প্রথম প্রহর রাত রাত থেকে সকাল পর্যন্ত ২৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বানের পানিতে তলিয়ে গেছে সিলেট মহানগরের সিংহভাগ এলাকা। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নগরীর মধ্যে দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী।

পানি উন্নয়ন বোর্ডের সোমবার বেলা ৯টায় দেওয়া তথ্যমতে, সুরমা নদীর  সিলেট পয়েন্টে পানি বিপদ সীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে, কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, কুশিয়ারার অমলসিদ পয়েন্টে সকার ৬টায় বিপদসীমার ৫৩ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়েছে। 

সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন গণমাধ্যমকে বলেন, রেববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । 

এছাড়া সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার ও ৯টা থেকে ১২ টা পর্যন্ত ১৯.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সবমিলিয়ে ২৫৩.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। 

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর