কারাগারে কয়েদির ঝুলন্ত লাশ, তিন কর্মকর্তা বরখাস্ত
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৫ PM

কারাগারে কয়েদির ঝুলন্ত লাশ, তিন কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৮:২২:১৮ AM

কারাগারে কয়েদির ঝুলন্ত লাশ, তিন কর্মকর্তা বরখাস্ত


সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত ইউনুস আলী (২২) নামের এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া কয়দি কোম্পানীগঞ্জ উপজেলার ক‌ালীবা‌ড়ি গ্রামের নূর ইসলামের পুত্র। এ ঘটনায় দুই কারারক্ষীসহ তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার দুপুরে সিলেট বাদাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. ছ‌গির মিয়া বিষয়‌টি নিশ্চিত করে জানান, এক‌টি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী প্রায় ছয় মাস ধরে কারাগারে ছিল। সে ‘সিজোফ্রেনিয়া’ রোগে আক্রান্ত। সোমবার কারাগারের অভ্যন্তরের এক‌টি ওয়ার্ড থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহত ব্যক্তি নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত‌্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় কারাগারে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী এবং এক সহকারী হেড ওয়ার্ডকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।লাশের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর