বাংলা টাউনে বাংলাদেশি দুই পক্ষের মারামরি
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১১ PM

বাংলা টাউনে বাংলাদেশি দুই পক্ষের মারামরি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০৯:১৬:৫০ AM

বাংলা টাউনে বাংলাদেশি দুই পক্ষের মারামরি


কানাডার টরন্টোর বাংলা টাউনে বাংলাদেশি দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এসময় ছুরিকাঘাতে আহত হয়েছেন কয়েক জন।

সোমবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে বাংলা টাউনের মেট্রো শপিংমলের সামনে ডানফোর্থ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল ঘিরে রেখে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্য থেকে ১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর