নগরীর তেলিহাওরস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাল লেপারোস্কপি সার্জারির জন্য অত্যাধুনিক এন্ডোস্কপি মেশিন সংযোজন করেছে। ইতিমধ্যে নতুন এই লেটেস্ট মডেলের মেশিন দিয়ে ১৬টি জটিল লেপারোস্কপি সার্জারি সম্পন্ন হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, সম্পতিক সময়ে এমেরিকান এন্ডোসকপি এইচডী ফুল লেপারোস্কপি মেশিন সংযোজন করেছে। যেটিতে বেলিলেবের 'লিগা সিউর' রক্তক্ষরন বন্ধের অত্যাধুনিক সু ব্যবস্থা রয়েছে। জটিল লেপারোস্কপি সার্জারির রোগীদের জন্য এটি নিঃসন্ধেহে সুখবর।
পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুস সালাম জানিয়েছেন, অত্যাধুনিক মেশিনটিতে ইতিমধ্যে ১৬টি জঠিল লেপারোস্কপি অপারেশন সফলভাবে করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








