নগরীর সোবহানীঘাটে কাচা বাজারের পার্শ্ববর্তী সৌদিয়া বাস কাইন্টারের সামনে খালি জায়গায় থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়োন্দা পুলিশ। আটককৃতরা হলেন- আবু শামীম (৫৩) লিটন কৃষ্ণ গোয়ালা (২৫) জয়নুদ্দিন (৫২) সেলিম মিয়া (৩৫) কালু মিয়া (৫০) জিয়াউর রহমান (৩৫)।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন- এর নেতৃত্বে সোবহানীঘাট কাচা বাজারের পার্শ্ববর্তী সৌদিয়া বাস কাইন্টারে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
সিলেট মেট্রোডিবি’র এডিসি শাহরিয়ার আল মামুন আজকের সিলেটকে জানান, দীর্ঘ দিন থেকে এই এলাকায় একটি চক্র তীর শিলংয়ের আস্তানা তৈরি করেছিল। স্থানীয়রা বার বার বাঁধা দিয়েও তাদেরকে থামাতে পারেন নি। অবশেষে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








