রায়নগরে গ্যাস রাইজারে অগ্নিকান্ড
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৮ AM

রায়নগরে গ্যাস রাইজারে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ১২:৫১:১১ PM

রায়নগরে গ্যাস রাইজারে অগ্নিকান্ড


নগরীর রায়নগরে গ্যাস রাইজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন বড়ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রায়নগর দর্জিপাড়া জামে মসজিদের পাশে একটি বাসার বাইরে গ্যাস রাইজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো: বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে  জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর