বাইশটিলায় গরুর হাট নিয়ে দ্বন্দ্ব: ইউপি সদস্য গুরুতর আহত
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৫৮ AM

বাইশটিলায় গরুর হাট নিয়ে দ্বন্দ্ব: ইউপি সদস্য গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৬:০১:৩১ AM

বাইশটিলায় গরুর হাট নিয়ে দ্বন্দ্ব: ইউপি সদস্য গুরুতর আহত


সিলেট মহানগরের উপকণ্ঠে গরুবাজার নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় এক ইউপি সদস্য গুরুতর আহত হয়েছেন।  

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এসএমপি'র এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা বাজারের এ ঘটনা ঘটে। 

আহত জিল্লু মিয়া খাদিমনগরের ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ। চলতি বছর তিনি বাইশটিলা বাজারের কুরবানি হাট ইজারা নেন।

আহত জিল্লু মিয়ার ভাই সবুজ আহমদ গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাতে আলী হাসান সানির নেতৃত্বে একদল সন্ত্রাসী হাটের ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে গরু কিনে নেয়। একই সঙ্গে বাজার কমিটিকে কোনো ফি না দিয়ে সানি ব্যবসায়ীদেরকে বলেন হাটের বাইরে গিয়ে তাদেরকে গরুর মূল্য পরিশোধ করবেন। তারা (সানিরা) হাটের ফি না দিয়েই গাড়িতে করে গরু নিয়ে চলে যাচ্ছিল। এসময় জিল্লু মেম্বার গিয়ে গাড়িটি আটক করেন। তখন সানি ও তার ভাড়া করা সন্ত্রাসবাহিনী জিল্লু মেম্বরকে জোর করে গাড়িতে তুলে  বাজার থেকে ৮ কিলোমিটার দূরে নিয়ে যায়। সেখানে মেম্বারকে টর্সলাইট দিয়ে পিটিয়ে ও গুলি করে আহত করে রাস্তায় ফেলে দেওয়া হয়। তখন পরিবারের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

সবুজ আহমেদ বলেন, মেম্বারকে মারধর করেন আলী হাসান সানি, মাইনুদ্দিন, শিপন, ইশতিয়াক আহমেদ রাজু ও খোকন। তারা সবাই খাসদবির এলাকার। তারা সাবেক মেম্বার শাকির মিয়ার পরিকল্পনায় জিল্লুর মেম্বাকে মারধর করেছে বলে অভিযোগ করেন সবুজ আহমেদ। এরই মধ্যে হামলাকারী ইশতিয়াক আহমেদ রাজু চিনি ছিনতাইয়ের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছে। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় ১৫ জনকে আসামী করে রাতেই অভিযোগ দিয়েছেন বলে জানান সবুজ আহমদ। 

এ বিষয়ে সাবেক মেম্বার ও বাইশটিলা বাজার কমিটির সভাপতি শাকির মিয়া বলেন, ‘তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

ঘটনার বিষয়ে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)  নুনু মিয়া বলেন, জিল্লুর মেম্বার বাইশটিলায় গরু বাজার ভাড়া নেন। এতে ব্যবসায়ীরা সড়কে গরু বিক্রি করছিলেন। তখন কয়েকজন প্রতিবাদ করছিল যাতে রাস্তায় গরু বিক্রি না করা হয়। এসময় জিল্লু মেম্বারকে মারধর করে আহত করা হয়েছে বলে খবর পেয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর