সিলেট সদর উপজেলায় গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফকির আলী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছেন। নিহত ফকির আলী সাহেব বাজারের কান্দিরপথ গ্রামের কুটি মিয়ার ছেলে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার সাহেবের বাজারের কান্দিরপথ গ্রামে এই ঘটনা ঘটে।
এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- আলেকা বিবি (৫০), হুছনা বেগম (৩০), শাহনাজ (২৮), শারমিন (২৫)।
এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি









