নগরীর বন্দরবাজার লালদিঘীরপাড়স্থ নীলাদ্রি রেস্ট হাউজ থেকে ২ নিশিবালা সহ ৪ খদ্দেরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো- পপি আক্তার (২০), রিয়া বেগম (২৭), দেলোয়ার হোসেন (২৮), মনির হোসেন (৩৮), ইমরান মোল্লা (২৬) ও অপু দাস (২৫)।
শুরবার রাত সাড়ে ১০টার দিকে নীলাদ্রি রেস্ট হাউজের তৃতীয় তলা থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় তাদেরকে আটক।করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেস্টহাউজটিতে দীর্ঘদিন থেকেই ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছিল। রাতে হঠাৎ করেই ডিবি পুলিশ হানা দিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








