চন্ডীপুলে পশুরহাটে চাঁদাবাজি, লুটপাট ও দখলের অভিযোগ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩২ PM

চন্ডীপুলে পশুরহাটে চাঁদাবাজি, লুটপাট ও দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০৪:৩৮:৫৭ AM

চন্ডীপুলে পশুরহাটে চাঁদাবাজি, লুটপাট ও দখলের অভিযোগ


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ইজারা দেওয়া পশুর হাট দখলে নিয়ে গেছে চাঁদাবাজরা। লুটপাটসহ ক্ষতি করেছে লাখ লাখ টাকার। এমন অভিযোগে করেছেন সিলেটের নগরীর মুন্সীপাড়ার ইজারাদার আমিন আলী।

শুক্রবার রাতে দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সমনের পশুর হাটে এ ঘটনা ঘটে।

এ অভিযোগে ইজারাদার আমিন আলী শুক্রবার রাতেই  ৫ জনের নাম উল্লেখ করে ২০ জনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন । 

এজাহারে অভিযুক্তরা হলেন-এসএমপি'র দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের নুরুল,আব্বাস,সুয়েব, মিনহাজ, বদিকোনার বদরুল সহ অজ্ঞাতনামা আরো ১৫-২০ জন।

এজাহারে অভিযোগ করা হয়-  দক্ষিণ সুরমার চন্ডীপুলে রাস্তার ধারে খালি মাঠে কুরবাণী পশুর হাট ইজারা দেয় সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নির্ধারিত মূল্য দিয়ে হাটটি ইজারা নেন ব্যবসায়ী আমিন আলী। ইজারাকৃত হাটে প্যান্ডেল তৈরীকালে নুরুল আব্বাসসহ কয়েকজন আমিন আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় নুরুল আব্বাসরা শুক্রবার রাত দলবল নিয়ে পশুর হাটে সশস্ত্র হামলা চালায়। তারা পশুর হাটের ক্যাশ থেকে নগদ সাড়ে ৫ লাখ টাকা লুট করে এবং ২লাখেরও অধিক টাকার ক্ষতি সাধন করে। এসময় তারা জোরপূর্বক পশুর হাট দখল করে রাখে। 

বিষয়টি স্থানীয় কাউন্সিলরদের অবহিত করে আমিন আলী রাতেই থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদুস হাসান অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর