গত বিপিএল আসরে রানার্স আপ হওয়া সিলেট স্ট্রাইকার্স এবারও চমক দেখাতে মুখিয়ে আছে। দেশি-বিদেশি খেলোয়াড়দের মিশলে যেন এক তারকা ঠাসা দল সিলেট। বড় তারকাদের টুর্নামেন্টের শুরু থেকেই দলের সাথে পাবে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি।
পরিসংখ্যানের বিচারে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিপিএলেও তা-ই। ম্যাশের উপর এবারও ভরসা রাখছে সিলেট। সঙ্গে তাদের নজর স্থানীয় আরও কিছু খেলোয়াড়ের উপর। গেল মৌসুমে রানার্স আপ হওয়া সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত পুরো আসরে দারুণ খেলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন।
সিলেট স্ট্রাইকার্সের বিদেশি খেলোয়াড়দের মধ্যে অন্যতম অজি তারকা বেন কাটিং। পুরো আসর জুড়েই সিলেটের স্কোয়াডে থাকবেন কাটিং। এবারের বিপিএলে একমাত্র অস্ট্রেলীয় খেলোয়াড় কাটিংয়ের সাথে শুরু থেকেই সিলেট দলের সাথে থাকবেন আইরিশ তারকা হ্যারি টেক্টর। টুর্নামেন্ট শুরুর পর যুক্ত হবেন রায়ান বার্ল, রিচার্ড এনগারাভা, শ্যানন গ্যাব্রিয়েল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে জিম্বাবুয়ের সিরিজ শেষ হবে ১৮ জানুয়ারি। কলম্বো থেকে পরদিন ঢাকায় এসে পৌঁছাবেন রায়ান বার্ল ও রিচার্ড এনগারাভা। সিলেট স্ট্রাইকার্সের সবশেষ খেলোয়াড় হিসাবে স্কোয়াডে যুক্ত হবেন ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ২৫ জানুয়ারি তিনি যোগ দিবেন সিলেট দলের সাথে।
স্থানীয় খেলোয়াড়
মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাইম হাসান, জাওয়াদ মোহাম্মদ রোয়েন, সালমান হোসেন ইমন, শামসুর রহমান শুভ।
বিদেশি খেলোয়াড়
রায়ান বার্ল, হ্যারি টেক্টর,বেন কাটিং, সামিত প্যাটেল, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, বেনি হাওয়েল ও শ্যানন গ্যাব্রিয়েল।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








