হবিগঞ্জে বজ্রপাতে ৪ গবাদিপশুর মৃত্যু
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫২ AM

হবিগঞ্জে বজ্রপাতে ৪ গবাদিপশুর মৃত্যু

মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ থেকে

প্রকাশিত: ১৮/০৬/২০২৪ ১০:৩৪:২১ AM

হবিগঞ্জে বজ্রপাতে ৪ গবাদিপশুর মৃত্যু


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ঘাঘরাবাড়ী গ্রামের দক্ষিন মাহমুদপুর মাঠে বজ্রপাতে দুই কৃষকের ৪ টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রবল বর্ষণের সময় মাঠে চড়ানো অবস্থায় বজ্রপাতে গরুগুলোর মৃত্যু হয়।এ ঘটনায় ঘাঘরাবাড়ি  গ্রামের বাচ্চু মিয়ার দুটি ও রুক্কু মিয়ার দুটি গরু মারা যায়।গরুগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক বাচ্চু মিয়া ও রুক্কু মিয়া জানান,আমাদের বড় ক্ষতি হয়ে গেলো।কিন্তু প্রাকৃতিক দূর্যোগের উপর কারো হাত নাই।

বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বজ্রপাতে গরু মারা যাওয়ার কথা শুনেছি।ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাই।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর