‘আস্তে চলুন সামনে খাদ, সিসিকের মরণ ফাঁদ’
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫২ AM

‘আস্তে চলুন সামনে খাদ, সিসিকের মরণ ফাঁদ’

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ০৭:২২:৪৫ AM

‘আস্তে চলুন সামনে খাদ, সিসিকের মরণ ফাঁদ’


নগর উন্নয়নের অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের আম্বরখানা পয়েন্টে কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়েছে প্রায় দুই মাস ‍পূর্বে। কিন্তু কালভার্টের পশ্চিম অংশের মাথায় শামস সুপার মার্কেটের কর্নারে কয়েক ফুট ড্রেন এখনো খোলা অবস্থায় অরক্ষিত রয়ে গেছে। ফলে যে কোন মুহুর্তে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। এমন শংঙ্কা থাকলেও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতায় এটি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে।

জানা যায়, নগরীর বিভিন্ন স্থানে এক সাথে কালভার্ট নির্মাণ কাজ শুরু করায় দীর্ঘ দুই মাসের অধিক সময় ধরে নগরবাসীকে যানজটের যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। কিন্তু কালভার্ট নির্মাণের দীর্ঘ দুইমাস অতিবাহিত হলেও কর্তৃপক্ষ আম্বরপয়েন্ট কালভার্টের পশ্চিম প্রান্তে শামস সুপার মার্কেটের কর্নারে কয়েক ফুট ড্রেন খোলা ও অরক্ষিত রয়েছে। ফলে যে কোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। কবি আবদুল বাসিত মোহাম্মদ এর মৃত্যুর ঘটনা পুনরাবৃত্তি আবারো ঘটতে পারে।

জানা যায়, ঠিক এমনই সিসিকের এক অরক্ষিত ড্রেনে পরে ২০২০ সালের ১১ ডিসেম্বর আম্বরখানা এলাকায় মারাত্মক আহত হয়ে মৃত্যুবরন করেছিলেন কবি আবদুল বাসিত মোহাম্মদ।

এ অরক্ষিত ড্রেনের ছবি ফেসবুকে পোস্ট করে এপার-ওপার বাংলার বিশিষ্ট ছড়াকার মিলু কাশেম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন- ‘আস্তে চলুন সামনে খাদ, সিসিকের মরন ফাঁদ। সিলেট সিটির আম্বরখানা পয়েন্টে কালভার্ট নির্মানের কাজ শেষ হয়েছে প্রায় দুই মাস।কিন্তু কালভার্টের পশ্চিমঅংশের মাথায় শামস সুপার মার্কেটের কোনায় কয়েক ফুট খোলা ড্রেন রয়ে গেছে অরক্ষিত অবস্থায়।যে কোন মুহুর্তে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। এ রকম খোলা ড্রেনে পরে গিয়ে কয়েক বছর আগে আম্বরখানা এলাকায় মারাত্মক আহত হয়ে মৃত্যু বরন করেছিলেন কবি আবদুল বাসিত মোহাম্মদ। আর যাতে এ রকমের কোন দূর্ঘটনা না ঘটে এ ব্যাপারে সংশ্লিস্ট সকলের দৃষ্টি আকর্ষন করছি।’

বিষয়টি নিয়ে জানতে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের মোবাইল ফোনে বার বার কল দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।

আজকের সিলেট/এমএম/এসটি

সিলেটজুড়ে


মহানগর