হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভষ্মীভুত
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৫৯ AM

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভষ্মীভুত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ১২:৩৪:৩৪ PM

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভষ্মীভুত


হবিগঞ্জ শহরে অগ্নিাণ্ডে ভষ্মীভুত হয়ে গেছে ৩টিব্যবসা প্রতিষ্ঠান। এতে অর্ধলক্ষ টাকা ক্ষতিক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, পইল নতুন বাজারের বিসমিল্লাহ ক্লথ স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে যা মুহুর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সেখানে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষণে মা-বাবা খাদ্য ভান্ডার, কাজল ইলেকট্রনিক ও বিসমিল্লাহ ক্লথ স্টোর পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কতৃপক্ষ জানান, একটি কাপড়ের দোকান থেকে সম্ভবতো বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুণে ৩টি দোকান পুড়েছে। 

আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর