বন্যার পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৫৭ PM

বন্যার পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ থেকে

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ০৭:১৫:৫৫ AM

বন্যার পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু


হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে বানের পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে পাশ্ববর্তী বানিয়াচং উপজেলার এক  কলেজ ছাত্রের মৃত্যুর হয়েছে। নিহত কলেজ ছাত্র উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের আড়িয়া মুগুর গ্রামের জশদূর দাসের পুত্র সবুজ দাস(২০)। নিহত সবুজ দাশ আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর কলেজের এইচএসসির ১ম বর্ষে ছাত্র।

শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, শুক্রবার বানিয়াচং আদর্শ বাজার নৌকাঘাট থেকে যাত্রী নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজারে যাচ্ছিলেন সবুজ দাশ পথির মধ্যে জিলুয়া চক বাজার নামক স্থানে হাওরে বানের পানির উপরে থাকা বিদ্যুৎতারের সাথে  অসাবধানতা বসত নৌকার উপর থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক নৌকার অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সবুজ দাসকে মৃত ঘোষণা করেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর